‘দেশ বরেণ্য কথা সাহিত্যিক পারমিতা মিত্র একাকী জীবনযাপন করে চলেছেন। দীর্ঘ সময় ধরে তিনি অপেক্ষা করে আছেন কবি অনুপম আনামের জন্য। বড় শহরের বড় পত্রিকার চাকুরী তাকে প্রতিষ্ঠা এনে দিলেও ব্যক্তি জীবনে তিনিও একাই। সামাজিক দায়বদ্ধতা ও সময়ের পরিক্রমায় তাঁদের দু’জনের দেখা হয়না বহু বছর। আর এই ঘটনাটিই দর্শকদের মাঝে তুলে ধরবেন চিত্রনায়ক আলমগীর ও জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফা। অনেক দিন পর তাদের দেখা যাবে একই সাথে কাজ করতে।
আগামী ৩ জানুয়ারি এনটিভিতে রাত ৯টা বাজে প্রচার হবে একক নাটক ‘অনুরণন’। অয়ন চৌধুরী’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন পৃথুরাজ। নাটকটিতে আরও অভিনয় করেছেন খালিদ হাসান রুমী, প্রিয়া আমান প্রমুখ।
