সৌদি রাজপরিবারের পতন হবে: ইরানের নেতা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ২০:১০
সৌদি আরবে একজন শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান। দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আহমদ খাতামি বলেছেন, সৌদি আরবের রাজপরিবারের পতন হবে।
 
আয়াতুল্লাহ খাতমি সৌদি রাজপরিবারকে 'ষড়যন্ত্রকারী' হিসেবে আখ্যা দিয়ে বলেন, 'নিমারের পবিত্র রক্ত সৌদ পরিবারের গায়ে দাগ লাগিয়েছে এ ব্যপারে আমার কোন সন্দেহ নেই। এই দাগ পরিবারটিকে ইতিহাস থেকে মুছে ফেলবে।'
 
নিমার আল-নিমারের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারির কিছুক্ষণের মধ্যে একথা বলেন খাতামি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিমারের মৃত্যুদণ্ড কার্যকর করার 'উচ্চ মূল্য' দিতে হবে সৌদি আরবকে।
 
IMG0
 
এই শিয়া নেতার সঙ্গে আরো ৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। সৌদি আরবের দাবি, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
 
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৪৭ জনের মধ্যে অধিকাংশই ২০০৩-০৬ সালে আল কায়েদার হয়ে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেছিল বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। ৪৭ বছর বয়সী নিমের নেতৃত্বে ২০১১ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল।
 
সৌদি আরবের পূর্বাঞ্চলের শিয়াদের বঞ্চনার অভিযোগ রয়েছে। সূত্র: ইনডিপেন্ডেন্ট