বিভিন্ন অনুষ্ঠানে নিজের সৌন্দর্য দিয়ে মাতিয়ে রাখা অস্কারজয়ী সুন্দরী অভিনেত্রী কেট উইন্সলেটের একটি গুন বলা যায়। কিন্তু সম্প্রতি ৪০ বছর বয়সী এই অভিনেত্রী জানালেন ভিন্ন খবর।
তারকাদের সৌন্দর্য বিষয়ে সম্প্রতি কেট তার টুইটারে জানান, 'তারকাদের সব সময় সুন্দর দেখায় না। তাদের যে চাকচিক্যময় রূপ সবসময় প্রকাশ করে, তা দেখে অল্প বয়সী মেয়েরা ভুল ধারণা পেয়ে থাকে। এটি এই প্রজন্মের মেয়েদের জন্য বিরূপ হতে পারে।'
তিনি আরও বলেন, আমাদের বিভিন্ন অনুষ্ঠানের রেড কার্পেটে সেজে-গুজে হাঁটতে হয়, কারণ এটি আমাদের কাজের একটি অংশ। এই প্রজন্মের কাছে ভুল ধারণা পৌঁছে গেছে যে তারকা মানেই গ্ল্যামার। ব্যাপারটি মোটেও তেমন নয়। তবে আমি দৃঢ়ভাবে মনে করি তরুণদের জানানো উচিত আমরা সবসময়ই এমন চেহারায় থাকি না। আমি ছোটবেলায় যেমন দেখতে ছিলাম, তার কারণে অনেক উত্যক্ত করা হতো আমাকে। কারণ সেইসময় আমি দেখতে অনেকটা মোটা ছিলাম।’
