আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ফরাসী রেস্তোরায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় দুইজন নিহত হয়েছেন। রেস্তোরাটি বিদেশি নাগরিকদের মধ্যে জনপ্রিয় ছিল।
কাবুলের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ফারাইদি উবাইদি বিবিসিকে জানানা, লে জার্ডিন নামের ওই রেস্টুরেন্টের হামলায় আরো ১৫ জন আহত হন। নিহত দুজনই আফগান নাগরিক। হামলাকারী একজনকে আটক করা হয়েছে। আর রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের বয়স ১২ বছর।
হামলার দায় স্বীকার করেছে তালেবান। বিস্ফোরণের পর পর ওই এলাকায় গুলির শব্দ শোনা যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। সূত্র: বিবিসি
