নারায়ণগঞ্জে একটি ক্লাবে গান গাইতে বাংলাদেশে এসেছেন ভারতের বিখ্যাত গায়ক কুমার শানু। বাংলাদেশে আসতে গিয়ে কলকাতার বিমানবন্দরে তার সঙ্গে দেখা হয়ে যায় উপমহাদেশের অন্যতম গুণী কণ্ঠশিল্পী রুনা লায়লার।কলকাতায় একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে দেশে ফিরছিলেন রুনা লায়লা।
সেখানে কিছু সময় কুশল বিনিময়ের পর রুনা লায়লা কুমার শানুকে তার বাড়ি থেকে ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানান। রুনা লায়লার এই আমন্ত্রণ রক্ষা করেছেন কুমার শানু। ২০১৬ সালের প্রথম দিনে তিনি রুনা লায়লার বাড়ি এসে ঘুরে যান। এ সময় রুনা লায়লার ভাই সৈয়দ আলী মুরাদ এবং তার স্ত্রী শাকিলা মুরাদও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনেক বছর আগে সাউন্ডটেক থেকে প্রকাশিত একটি অ্যালবামে একসঙ্গে গেয়েছিলেন রুনা ও কুমার শানু। পুরো অ্যালবামের সংগীত পরিচালনা করেন বাপ্পি লাহিড়ী।
