নতুন অতিথির আনন্দে

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ০১:৫৯
সম্প্রতি তারকা দম্পতি দিলরুবা ইয়াসমিন রুহী ও মনসুর আলীর ঘরে এসেছে নতুন অতিথি। গত ২২ ডিসেম্বর চিত্রনায়িকা রুহী এক পুত্র সন্তানের জন্ম দেন। পুত্রের নাম রাখা হয় রুহান। এখন পুত্রকে নিয়েই চলছে তাদের পুরো ব্যস্ততা। পুত্রের সাথে উল্লাসিত এই দম্পতি নিজেদের আনন্দকে তাদের ভক্তদের মাঝে ভাগাভাগি করার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন পুত্র রুহানের বেশকিছু ছবি।
 
পুত্রকে নিয়ে মনসুর আলী বলেন, ‘ছেলেকে নিয়েই এখন সারাদিনের ব্যস্ততা চলছে। রুহী ছেলের পোশাক নিয়েই ব্যস্ত। নতুন বছরে সৃষ্টিকর্তা আমাদের শ্রেষ্ঠ উপহারটি দিয়েছেন। দেশে আসতে পারছি না এখনই, তাই ফেসবুকের মাধ্যমেই সবার সাথে আনন্দ শেয়ার করে নিচ্ছি। আমাদের তিন জনের জন্য সবাই দোয়া করবেন।’
 
উল্লেখ্য, বিয়ের পর থেকে তারা বসবাস করছেন যুক্তরাজ্যে। সেখানেই তাদের পুত্র সন্তানের জন্ম হয়।