‘বলিউডে এখন আমি সাবলম্বী’

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৪:৩৬
অবশেষে ‘হাফ গার্লফ্রেন্ড’ সিনেমার জন্য চূড়ান্ত হলেন শ্রদ্ধা কাপুর। মোহিত সুরির এই সিনেমাটিতে এর আগে ক্যাটরিনা কাইফ, পরিনিতি চোপড়া, কৃতি শ্যাননের অভিনয় করার গুঞ্জন শোনা গেছে বেশি। তবে সেই জায়গাটা শেষ পর্যন্ত শ্রদ্ধার দখলে। এ প্রসঙ্গে শ্রদ্ধা কাপুর বলেন, ‘বলিউডে এখন আমি সাবলম্বী। এখন আমি নিজের প্রতি এক আত্মবিশ্বাস খুঁজে পাই। যদিও ‘আশিকি টু’ সিনেমাটির পর অনেক প্রশংসা পেয়েছিলাম। কিন্তু নিজের অবস্থানটা নিয়ে দ্বিধায় থাকতাম। ‘হাফ গার্লফ্রেন্ড’ সিনেমায় চূড়ান্ত হওয়ার পর আত্মবিশ্বাসের জায়গাটা আরও বেড়ে গেছে।’
 
চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ উপন্যাস অবলম্বনে সাজানো হয়েছে এই চলচ্চিত্রটির চিত্রনাট্য। সিনেমাটির গল্পে দেখা যাবে, বিহারী তরুণ মাধব ঝা। দিল্লির উচ্চবিত্ত মেয়ে রিয়ার প্রেমে পড়ে সে। কিন্তু বিয়েতে বিশ্বাসী নয় মেয়েটি। এতে তুলে ধরা হয়েছে শ্রেণি বৈষম্যের বেলায় ইংরেজি ভাষা কীভাবে অর্থবহ হয়ে ওঠে। সাহিত্য অবলম্বনে এটি হবে শ্রদ্ধার দ্বিতীয় সিনেমা। এর আগে উইলিয়াম শেক্সপিয়রের ‘হ্যামলেট’ অবলম্বনে ‘হায়দার’-এ অভিনয় করেছিলেন তিনি।