গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইনের ওপর অনলাইন আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণের কৃতি শিক্ষার্থীদের সনদপত্র দিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। সোমবার বিসিসির মিলনায়তনে ৪ মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ৪০ জন শিক্ষার্থীকে পাইলট ভিত্তিক এ সনদপত্র দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিসিসির সচিব মো. মিজানুর রহমান, বিসিসির পরিচালক (প্রশিক্ষণ) মোহম্মদ এনামুল কবির, ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মো. মনির হোসেন, লুমেক্সটেকের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলামসহ বিসিসির অন্যান্য কর্মকর্তারা।
