নতুন বছরে নিজেকে নতুন করে চেনানোর প্রত্যয় ব্যক্ত করেছেন হৃত্বিক রোশন। ২০১৬ অনুসন্ধিৎসু মন নিয়ে কাজ করবেন তিনি।
টুইটারে দেয়া এক পোস্টে হৃত্বিক বলেন, এই বছর অনুসন্ধিৎসু হয়ে উঠুন। ওই বিষয়গুলো করার চেষ্টা করুন যেগুলো করতে আপনি ভয় পান অথবা আলসেমির জন্য করতে পারেননি। পর্দার পেছনে কী আছে সেটা দেখতে কী আপনাদের আগ্রহ হয় না। হৃত্বিক তার নতুন সিনেমা মহেঞ্জোদারো সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় অভিষেক হবে নবাগত পূজা হেজ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
