বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার রবার্ট ডিকসন

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৯:০৮

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে রবার্ট চ্যাটার্টন ডিকসন নিয়োগ পেয়েছেন। সোমবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রবার্ট ডিকসন এলিসন ব্লেকের স্থলাভিষিক্ত হচ্ছেন। চলতি মাসেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

 

বাংলাদেশে নিয়োগ পাওয়ার আগে রবার্ট ডিকসন ২০১৮ সাল থেকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েস্টার্ন বলকান্স প্রোগ্রামের অতিরিক্ত পরিচালক ছিলেন। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাউন্টার টেরোরিজম বিভাগ, ইরাক পলিসি ইউনিট, ন্যাটো সেকশন, নিউক্লিয়ার সেকশন, যুক্তরাজ্যের কেবিনেট অফিসের জাতীয় নিরাপত্তা সেক্রেটারিয়েট ও কাবুল মিশনে কাজ করেছেন।

আরো পড়ুন : ডাকসু নির্বাচনে নুরুল ভিপি, রাব্বানী জিএস

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সাবেক হাইকমিশনার এলিসন ব্লেক বাংলাদেশে তার দায়িত্ব শেষ করে অপর একটি কূটনৈতিক কার্যক্রমে স্থানান্তরিত হয়েছেন।

 

ইত্তেফাক/ইউবি