মডেল হেইলি ব্লাডউইন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাস্টিন বিবারের সঙ্গে দুইটি ছবি পোস্ট করেছেন। এরপর থেকেই তাদের মধ্যকার প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জণ আরো বেশি ছড়িয়ে পড়েছে।
নতুন বছরের ঠিক আগের মুহূর্তে বিবারের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন ব্লাডউইন। যদিও গত বছর এই পপ তারকার সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের বিষয়ে নাকোচ করেছিলেন ব্লাডউইন।
IMG0
সাদা-কালো ছবিতে দেখা গেছে, ১৯ বছর বয়সী মডেল ব্লাডউইন বিবারকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আছেন এবং বিবারের ঘাড়ে চুমু খাচ্ছেন।
ব্লাডইন টাইট লেদারের পোশাক পরা ছিলেন আর বিবারের পরনে ছিল বড় টি-শার্ট ও ক্যাজুয়াল ক্যাপ।
ছবির ক্যাপশনে ব্লাডউইন লিখেছেন, ‘নিউ ইয়ারস’। ছবির ব্যাকগ্রাউন্ডে মানুষদের নাচতে দেখা গেছে। দেখে মনে হচ্ছে, এটা ছিল নিউ ইয়ারের কোনো পার্টির ছবি।
IMG1
কিছুদিন আগেও বিবারের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছিলেন ব্লাডউইন। খবর: ডিএনএ।
