জঙ্গিবিরোধী লড়াইয়ে পাকিস্তানের সহযোগিতার প্রস্তাব

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৩:৩১
পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার সমালোচনা করেছে পাকিস্তান| পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানায়, পাকিস্তান জঙ্গিবাদের বিরুদ্ধে ভারত সহ এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে কাজ করবে।
 
শনিবার পাকিস্তান সীমান্তবর্তী ভারতীয় বিমানবাহিনীর ঘাটিতে জঙ্গি হামলা হয়। এই ঘটনায় পাঁচ জঙ্গিসহ আট জন নিহত হওয়ার কথা জানা গেছে এখন পর্যন্ত। এই হামলার প্রতিবাদে পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে পাঠানকোটের জঙ্গি হামলার সমালোচনা করে বলা হয়, পাকিস্তান ভারত সহ এই অঞ্চলের সব দেশের সঙ্গে জঙ্গিবাদ নির্মূলে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। 
 
ভারতীয় গণমাধ্যম ইতিমধ্যে দাবি করেছে এই হামলা চালিয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ এ মোহাম্মদ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু সরাসরি না বললেও পাকিস্তানের দিকে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে যে এই আক্রমণ সীমান্তের ওপার থেকে কিছু সহায়তা পেয়েছে। ডন।