রাজশাহীতে নসিমন-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৩:২৭
 
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গায় নসিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি মারা গেছেন। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত সিরাউদ্দৌলার (৫৫) বাড়ি কাকন হাটের মান্ডইল গ্রামে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাজশাহী হতে একটি অটোরিকশা কাঁকনহাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কাশিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে দামকুড়াগামী একটি গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন। আহতদের মধ্যে সিরাজউদ্দৌলা ও মোসলেম উদ্দিনকে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা সিরাজউদ্দৌলাকে মৃত ঘোষণা করেন। অন্যদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
 
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নসিমনটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।