রাজশাহীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৯:৩৭

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে রাজশাহীতে সাত দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন করেছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

সোমবার সন্ধ্যায় শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ভৌগলিকভাবে পৃথক হলেও আমাদের দুই বাংলার মধ্যে অনেক মিল আছে। ভাষা, সংস্কৃতিসহ বিভিন্ন দিকে মিল আছে। দুই বাংলার সম্পর্ক পূর্বে ছিল, আগামীতেও আরো সুদৃঢ় হবে।

আরো পড়ুন : দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হার টাইগারদের

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাষা সৈনিক আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় কুমার ভৌমিক। স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কবি আরিফুল হক কুমার।

 

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ মার্চ থেকে রাজশাহীতে ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব শুরু হবে।

 

ইত্তেফাক/এমআরএম