তিনি দুনিয়ার সবচেয়ে ‘হট’ প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই রাষ্ট্রনেতার ছবি। তার যৌন আবেদনে শুধু দেশবাসীই নন, মজেছে আপামর দুনিয়া। তিনি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্ডা গ্রাবার-কিতারোভিচ।
গত বছরের ১৫ ফেব্রুয়ারি রবিবার ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন কলিন্ডা গ্রাবার-কিতারোভিচ। সময় নষ্ট না করে পরেরদিন থেকেই নিজের কার্যভার সামলাতে শুরু করে দেন জনপ্রিয় এই নেত্রী।
আকর্ষণীয় রূপের সুবাদে গোড়া থেকেই আলোকচিত্রীদের লেন্স সবসময় তাকে খুঁজে বেড়ায়। সম্প্রতি বিকিনি শোভিতা কলিন্ডার ছবি সোশ্যাল মিডিয়ায় তুফান তুলেছে। অনেকের মতে, বিশ্বে এমন রূপসী এবং আবেদনময়ী রাষ্ট্রনেতা এ যাবৎ দেখা যায়নি। তবে সুইম স্যুটে প্রেসিডেন্টের লাস্যময়ী রূপ ঠিক কবে ক্যামেরাবন্দি হয়েছিল, সেই ব্যাপারে এখনও পর্যন্ত সঠিক তথ্য মেলেনি।
IMG0
১৯৯৬ সালে জ্যাকভ কিতারোভিচের সঙ্গে বিয়ে হয় কলিন্ডা গ্রাবারের। তাদের দুই সন্তান, মেয়ে ক্যাটারিনা (১৪) এবং ছেলে লুকা (১২)। শুধু রূপেই নয় গুণের দিক থেকেও অনন্যা এই প্রেসিডেন্ট। কলিন্ডা ক্রোয়েশিয়ান ছাড়াও ইংরেজি, স্প্যানিশ ও পর্তুগীজ ভাষায় পারদর্শী। এছাড়া জার্মান, ফ্রেঞ্চ ও ইতালিয়ান ভাষা তিনি বুঝতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় যৌন আবেদনপূর্ণ রূপসী প্রেসিডেন্টের ছবি প্রকাশিত হতেই অভিনন্দন ও প্রশংসার ঝড় বয়ে গিয়েছে। প্রেসিডেন্ট নিজে অবশ্য এই ব্যাপারে মুখে কুলুপ এটে রেখেছেন। তবুও নায়িকা তকমা তিনি ঘুচাতে পারছেন না কিছুতেই।
