গর্ভের শিশুকে পাহারা দিচ্ছে ছায়ামানবী!

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৭:১৭
অবিশ্বাস্য মনে হলেও নারী গর্ভের শিশুর সঙ্গে পূর্ণ এক নারীর ছবি ধরা পড়েছে। অনলাইনে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে গর্ভের শিশুর দিকে তাকিয়ে রয়েছেন নারীর মতো দেখতে একটি অবয়ব। এই ছবিটি সামাজিক মাধ্যমে আসতেই তা ভাইরাল হয়ে পড়েছে।
 
এর কোনো যৌক্তিক ব্যাখ্যা হাজির করতে না পারায় অনেকেই বিষয়টিকে ভৌতিক মনে করছেন। তবে আল্ট্রাসনোগ্রাফির এই ছবিটি নকল নয় বলে সহসা একে ধোঁকাবাজি বলে উড়িয়েও দেয়া যাচ্ছে না।
 
ছবিটির দিকে তাকালে প্রথমেই মনে হবে মায়ের গর্ভে শুয়ে রয়েছে একটি শিশু। কিন্তু একটু খুঁটিয়ে দেখলে ছবির ডানদিকে যা দেখা যাচ্ছে, তাতে গা শিউরে উঠতে পারে। আবছা এক নারীমূর্তি দেখা যাচ্ছে ডানদিকে।
 
তবে এ ধরনের দাবি এই প্রথম নয়। এর আগে একটি ফোর-ডি ইমেজে দেখা যায়, গর্ভস্থ সন্তানকে চুম্বন করছে একটি অবয়ব।