গত ১ জানুয়ারি অভিনেত্রী শবনম পারভিন হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তিনি ডাঃ রাকিবুল ইসলাম লিটুর পর্যবেক্ষণে আইসিইউতে (ইনটেনসিভ করোনারি ইউনিট) ছিলেন দু’দিন।
রোববার (৩ জানুয়ারি) সকালে হাসপাতাল থেকে শবনম পারভিন ছাড়া পেয়েছেন বলে ইত্তেফাককে জানিয়েছেন পরিচালক রুমান রুনি। দীর্ঘ সময় ধরে অভিনয়ের সঙ্গে আছেন শবনম পারভিন। নেতিবাচকসহ নানান ধরণের চরিত্রে কাজ করেছেন তিনি। দেখা যায় তাকে টিভি নাটকেও। এ ছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নানী চরিত্রে দেখা মেলে তার।
