সম্পর্কের কাটছেরা হলিউডের একটি নিয়মিত বিষয়। আর ত্রিভুজ প্রেমের ক্ষেত্রে সব সময়ই এগিয়ে হলিউড।এই ধারাবাহিকতায় মার্কিন মডেল ও অভিনেত্রী কেন্ডাল জেনার এবং ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলসের সম্পর্ক মেনে নিতে পারছেন না গায়িকা টেইলর সুইফট।
সম্প্রতি অ্যাঙ্গুলিয়ার একটি দ্বীপে তাদের দুজনের একসঙ্গে সময় কাটানোর খবরে মর্মাহত হয়েছেন তিনি।কেননা হ্যারির সাথে ঘনিষ্ঠতার আগে কেন্ডালের সাথে টেইলরের সম্পর্ক ছিল।
এবিষয়ে টেইলর জানান, 'আমি খুবই মর্মাহত হয়েছি আমার একজন বন্ধুর মারফত বিষয়টি জেনে।কিভাবে এত তাড়াতাড়ি হ্যারি আমাকে ভুলে যেতে পারল। আমি কোন দিন কেন্ডালকে বিশ্বাস করতে পারবো না।আর আমি যতটা না মর্মাহত হয়েছি তাঁর চেয়েও বেশি ঘৃণা কাজ করছে হ্যারির উপর।'
