বিমানবালা হতে বিকিনি প্যারেড!

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৯:৩৭
 
বিমানবালা হওয়ার জন্য নতুন মাপকাঠি নির্ধারণ করেছে চীনের শ্যানডংয়ের নিয়োগকারীরা। সুদর্শন প্রমাণ করার জন্য চাকরি প্রত্যাশীদের নিজেদের বিকিনিতে প্রদর্শন করতে হচ্ছে। ফলে বাছাই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে ফ্যাশন শো'র ইভেন্ট বিকিনি প্যারেড।
 
স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, চাকরির আশায় শুধুমাত্র এই সপ্তাহেই এক হাজার নারী গ্র্যাজুয়েট বিকিনি পরে প্যারেডে অংশ নিয়েছেন। তবে বিমানের জরুরি অবস্থায় এই সুন্দরীরা পরিস্থিতি সামাল দিতে পারবেন কিনা তা জানা যায়নি। বিমানবালা হওয়ার এই প্রতিযোগিতা দেখে মনে হয়েছে, চাকরি পাওয়া একমাত্র যোগ্যতা যৌন আবেদনময়ী হওয়া।
 
IMG0
 
সূত্র: এবিপি