আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হামলা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ০০:৩৯
আফগানিস্তানে ভারতের দূতাবাসে সন্ত্রাসী হামলা হয়েছে। আফগানিস্তানে মাজার-ই শরিফ শহরে অবস্থিত কনস্যুলেটে রোববার রাতে এই হামলা হয়। এতে অন্তত দুজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
দূতাবাসটির কনসাল জেনারেল বি সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলায় কনস্যুলেটের কেউ হতাহত হয়নি। তবেআফগান বাহিনীর গুলিতে দুই হামলাকারী মারা গেছে। আরও দুজনের সঙ্গে গোলাগুলি চলছে।
আন্তর্জআাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত হতাহতের কোন খবর জানা যায়নি।
উল্লেখ্য, এটি আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে হামলার প্রথম ঘটনা নয়।