সন্তানদের নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরলেন হৃত্বিক

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১০:৩০
হৃত্বিক রোশন তার দুই সন্তান রিদান ও রিহানকে নিয়ে রবিবার সিনেমা দেখতে গিয়েছিলেন। দারুণ উপভোগ করা এই সুপারস্টার দুই ছেলেকে নিয়ে বাসায় ফিরেছেন অটোরিকশায় করে।
 
স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পরে সন্তানদের নিয়ে প্রায়ই ঘুরতে বের হন হৃত্বিক। গত ক্রিসমাসের ছুটিতেও সন্তানদের নিয়ে সুইজারল্যান্ড গিয়েছিলেন। রবিবার সিনেমা দেখে বাসায় ফেরার সময় মনের আনন্দে অটোরিকশায় করে বাড়ি ফেরেন। সেই ছবি টুইটারে পোস্ট করে হৃত্বিক বলেন, অটোতে করে বাড়িতে ফিরেছি। যে বাহনে করে বাবা নিয়মিত বাড়িতে ফিরতেন সেটাই আমাদের জন্য রীতিমতো অভিযান হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।