মণিপুরে আফটারশক অনুভূত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ২১:১৩
 
ভারতের মণিপুর রাজ্যে ভূমিকম্পের পর আফটারশক অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল নয়টা ২৭ মিনিটে এই মৃদু কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই মাত্রা ছিল ৩ দশমিক ৬।
 
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মনিপুরের তামেংলংয়ে ২০ কিলোমটাির গভীরে এর উত্পত্তিস্থল ছিল।
 
এর আগে স্থানীয় সময় ভোর ৪টা ৪৭ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৫টা ৭ মিনিটে) মনিপুরের রাজধানী ইম্ফলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত ৬ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।