দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পেছানো হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এই দিন ঠিক করে দেন।
