বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে আটটার দিকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের প্রেস উইং শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ ঢাকায় অবস্থানরত শীর্ষ নেতারা অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া না হলে বিকল্প কর্মসূচি ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।
