টঙ্গীতে বাসের ধাক্কায় নারী পোশাকশ্রমিক নিহত

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১২:৫৪

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় সখিনা বেগম (৩১) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে টঙ্গী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সখিনা বগুড়ার ধুপচাঁচিয়া থানার তুলুকবাজার এলাকার আব্দুল সাত্তারের মেয়ে। তিনি টঙ্গী এলাকায় একটি বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

আরো পড়ুন : ভিসির বাসভবনে ছাত্রলীগের অবস্থান

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ইত্তেফাক/এমআরএম