আফগানিস্তানে কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরগামী একটি সড়কে সোমবার এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে।
আফগান রাজধানী কাবুলে একের পর এক চালানো সন্ত্রাসী হামলার এটি সর্বশেষ ঘটনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান, কাবুল বিমান বন্দরের কাছে হামলাকারী নিজের দেহে বহন করা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এএফপি।
