‘বিএনপির বিশৃঙ্খলা আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিহত করবে’

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ২০:২৫
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৫ জানুয়ায়ি বিএনপি রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ।
 
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধনে তিনি এ কথা বলেন।
 
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতিতে ভুল করে ক্ষমা চাওয়ার অনেক দৃষ্টান্ত আছে।অনেক বড় বড় রাজনীতিবিদ তাদের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন।তাই আপনার প্রতি অনুরোধ- দয়া করে জনগণের কাছে যান, তাদের কাছে আপনার ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিয়মতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসুন।’
 
অরুণ সরকার রানার সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বলরাম পোদ্দার, শাহজাহান সাজু, এমএ করিম প্রমুখ বক্তব্য রাখেন।