অভিবাসী ঠেকাতে সুইডেন-ডেনমার্ক সীমান্তে কড়াকড়ি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ২১:৫২
দেশে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে ডেনমার্কের সঙ্গে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে সুইডেন। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কাউকে এই সীমান্ত দিয়ে ঢুকতে না দেয়ার কথা জানিয়েছে দেশটি। এছাড়া সুইডেনমুখী রেল যাত্রীদেরও এখন কোপেনহেগেন বিমানবন্দরে ট্রেন পরিবর্তন করতে হবে এবং তল্লাশিচৌকির মধ্যদিয়ে যেতে হবে।
 
প্রতিদিন হাজার হাজার মানুষ অরেসান্ড সেতু পার হয়ে সুইডেনে প্রবেশ করে। এই সেতুটি সুইডেনের দুইটি শহরকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের সঙ্গে যুক্ত করেছে। উল্লেখ্য, ২০১৫ সালে সুইডেন দেড় লাখেরও বেশি আশ্রয় প্রার্থনার আবেদন গ্রহণ করেছে। সূত্র: বিবিসি