লাইফ সাপোর্টে আছেন দেশের চলচ্চিত্রের গুণী পরিচালক শহীদুল ইসলাম খোকন। গতকাল সকাল ১০টায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা শুরু থেকেই সঙ্কটাপন্ন অবস্থায় ছিল। তবে পারিবারিক সিদ্ধান্তে প্রথমে তাকে লাইফ সাপোর্টে চিন্তা না থাকলেও পরে তার শারীরিক অবস্থা বিবেচনা করে এখন লাইফ সাপোর্টে নিতে বাধ্য হয়েছেন।
গত বৃহস্পতিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে রাখা হয় শহীদুল ইসলাম খোকনকে। দীর্ঘদিন ধরে মুখগহ্বরে মটর নিউরো ডিজিসে আক্রান্ত হয়ে দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। গুণী এই পরিচালকের অসুস্থতায় এগিয়ে আসেন সরকারও।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয় তাকে। তবে সেখান থেকে এই রোগের কোনো চিকিৎসা না থাকায় তাকে দেশে ফিরে আসতে হয়। এরপর অক্টোবরের শেষ দিকে দেশে ফেরার পর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পেটে অস্ত্রোপচারের মাধ্যমে টিউব স্থাপন করা হয়।
