পিরোজপুরে বিএনপির ৩ নেতা আটক

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ০৯:৫৩
নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
 
আটককৃতরা হলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম ও কৃষক দল নেতা শেখ জামাল।
 
সোমবার রাত ১০টার দিকে পিরোজপুর শহর ও মঠবাড়িয়া থেকে এদের আটক করা হয়। 
 
সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, ৫ জানুয়ারিকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়। অন্যদিকে নাশকতার আশঙ্কায় জেলাজুড়ে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি।