পুকুর ভরাট করে খাদ্যগুদাম নির্মাণে স্থিতাবস্থা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৩:১৪
বরিশাল মেডিকেল কলেজের দক্ষিণ পাশে কীর্তনখোলা নদীর পাশে পুকুর ভরাট করে খাদ্যগুদাম নির্মাণ কাজের ওপর ছয়মাসের স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে পুকুর ভরাট বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা এবং পুকুরটি সংরক্ষণে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
 
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল হাসান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
 
পুকুর ভরাট করে খাদ্যগুদাম নির্মাণ কাজের ওপর সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে হাইকোর্টে রিট দায়ের করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জর মোরশেদ।