দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তি উপলক্ষে আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে নাশকতা এড়াতে চট্টগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে নগরীর পাশাপাশি সীতাকুণ্ড ও বাঁশখালী উপজেলায় দুই প্লাটুন করে মোট ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
বিজিবির দক্ষিণ-পূর্ব এলাকার অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মেজর সাব্বির আহমেদ জানিয়েছেন, যে কোনো ধরনের নাশকতা রোধে নগরীর পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ও বাঁশখালী উপজেলায় বিজিবি সদস্যরা টহলে রয়েছেন।
আওয়ামী লীগকে শহীদ মিনারে ও বিএনপিকে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।
