বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর ২টা ৪৭ মিনিটে চেয়ারপারসনের গাড়িবহর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনের জনসভাস্থলে পৌঁছায়।
এর আগে বেলা ২টার পর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ‘গণতন্ত্র হত্যা দিবস ’ পালনে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি। অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমণ্ডি ৩২ নম্বরে সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা দিনটি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে উদযাপন করছে দলটি।
