জন্মদিনে সবাই একটু সারপ্রাইজ পেতেই বেশি ভালবাসেন। সেক্ষেত্রে জন্মদিনটি যদি হয় বলিউডে এই সময়ের সফল নায়িকা দীপিকা পাডুকোনের তাহলে-তো কথায় নেই। কিন্তু এত বড় সারপ্রাইজ পাবেন তা হয়তো দীপিকা ভাবতে পারেননি।মঙ্গলবার ৩০-এ পা দিলেন দীপিকা পাডুকোন। সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন বলিউডের ‘পিকু’। কিন্তু জন্মদিনের উপহার হিসেবে তার বর্তমান বয়-ফ্রেন্ড রনবীর সিং তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসবেন তা সত্যিই হয়ত বড় কোন সারপ্রাইজ দীপিকার জন্য।
জন্মদিন উপলক্ষে রণবীর প্রকাশ্যে দীপিকাকে উদ্দেশ্য করে বলেন, ‘দীপিকার সঙ্গে আমার সম্পর্কের একটা ভাল পরিণতি হবে, আমি এই আশা নিয়েই বেঁচে থাকতে চাই। আমরা দু’জনে একসঙ্গে সারা জীবন কাটাবো।’
মানে শেষ পর্যন্ত দীপিকাকে সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়ে ফেললেন রণবীর! কিন্তু আক্ষেপ, যে সব ছবিতে দীপিকা তার বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছেন সেখানেই চিত্রনাট্যের দাবি মেনে শেষ পর্যন্ত মারা যান রণবীর। সেক্ষেত্রে রিল লাইফে যাই হোক না কেন রিয়েল লাইফে এই অবস্থাটির পরিবর্তন চান রনবীর।
কিন্তু এবিষয়ে জ্যোতিষীরা বলছেন, ২০১৬-তে রণবীর সিংহের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে দীপিকার। তবে তা বিয়ে পর্যন্ত গড়াবে না!
