চীনে যাত্রীবাহী বাসে আগুন: নিহত ১৭

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৬:৫১
চীনের নিঙ্গিয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩২ জন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
 
স্থানীয় সময় সকাল ৭টার দিকে ইচুয়ান শহরের একটি আসবাবপত্রে বাজারের কাছে বাসটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে করে বাসের ভেতরে কিছু মানুষ আটকাও পড়েন। আগুন দেয়ার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
 
সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় ধরনের বাস দুর্ঘটনার পর চীনা কর্তৃপক্ষ যাত্রীবাহী বাসের নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছিল। সূত্র: আইএএনএস