লোহাগাড়ায় ইটভাটাকে লাখ টাকার অর্থদণ্ড

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৭:৫৮
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় অবস্থিত নুরুল আলমের মালিকানাধীন এমবিএস ইটভাটাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান ওই ইটভাটায় অভিযান চালান।ড্রাম চিমনী ব্যবহার, কাঠ পোড়ানো এবং লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায়  ওই ইটভাটাকে  এ দণ্ড দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যারা ইটভাটায় ড্রাম চিমনী ব্যবহার এবং কাঠ পোড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।