জঙ্গি হামলায় মুখ খুললেন অক্ষয় কুমার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৯:২২
সম্প্রতি পাঠান-কোটে বায়ু সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় মুখ খুললেন বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার। জঙ্গি হামলায় নিহত হয় ভারতীয় সাত সেনা। এই হামলায় সারা ভারত জুড়ে ক্ষোভের সৃষ্টি  হলেও, কোন বলিউড অভিনেতাই এ বিষয়ে মুখ খুলেননি। সেক্ষেত্রে এই প্রথম মুখ খুললেন অক্ষয় কুমার।
 
অক্ষয় কুমার এ বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন , সন্ত্রাসবাদের  সমাধান খোঁজার ক্ষমতা আমার নেই। যে ভাবে জঙ্গিরা আমাদের দেশে ঢুকেছে এবং আমাদের জওয়ানদের হত্যা করছে, তাতে আমি বলব ‘ইনহে ঘুসকে মারো’।
 
অক্ষয় আরও বলেন, 'এই হামলার সঙ্গে পাকিস্তানকে জুড়ে দেওয়া ঠিক হবে না। কারণ, জঙ্গিরা শান্তি প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করেছেন বলিউডের এই তারকা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সংঘাত দূর করার চেষ্টা করছেন।'