ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর বিমান যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার জানিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ইরান ‘স্বাভাবিক দেশের মতো’ আচরণ না করা পর্যন্ত বাণিজ্য ও বিমান চলাচল স্থগিত রাখা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী উদ্ভূত উত্তেজনার জন্য ইরানকে দায়ী করে নিমর আল-নিমরকে একজন সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেন। ইরান সৌদি আরবসহ তার প্রতিবেশী দেশের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে অভিযোগ করে আদেল আল-জুবায়ের বলেন, ইরান আগ্রাসন শুরু করলে তার জবাব দিবে সৌদি আরব।
IMG0
উল্লেখ্য সৌদি আরবে শিয়া নেতা নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে দেশদুটি। মিত্র বাহরাই ও সুদান ইতিমধ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। সেইসঙ্গে কুয়েত তার রাষ্ট্রদূতকে তেহরান থেকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে।
তেহরানে সৌদি দূতাবাসে ভাংচুর ও অগ্নিসংযোগের পর ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানি কূটনীতিকদের দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে রিয়াদ।
