ছাত্রলীগের ১৮৬ ব্যাগ রক্ত দান

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২০:৩৩
 
ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে। ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
 

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে সংগৃহীত ১৮৬ ব্যাগ রক্ত ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সারত রোগীদের মধ্যে বিতরণ করে এবং সন্ধানীতে দান করে।