সোহেল হাসানের রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘মনময়’। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে নাটকটির। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগির, ফারহানা মিলি, আশরাফুল আশীষ, আফরোজা হোসেন, হানিফ পালোয়াসহ অনেকে।
নাটকটির কাহিনীতে দেখা যাবে, কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছে ঢাকা থেকে আসা দুই বন্ধু আবির ও সজল এবং নিজেদের মতো করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলছে তারা। হোটেলের রুমে এসে দুই বন্ধু মিলে নিজেদের তোলা ছবি দেখছে ও নানা রকম খুনসুটি করছে তারা।
হঠাৎ চুপ হয়ে যায় আবির, তার চোখ অনেকক্ষণ আটকে আছে একটি ছবির দিকে। আবির ছবিটিকে জুম করে ছবির পিছনে থাকা একটি মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপরের ঘটনা জানতে দেখা যেতে পারে নাটক ‘মনময়’। অতি সম্প্রতি নাটকটি সম্প্রচারিত হবে জনপ্রিয় কোন টিভি চ্যানেলে।
