চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে মাও সে তুঙয়ের বিশালাকায় একটি মূর্তি তৈরি করা হয়েছে। মূর্তিটির উচ্চতা ৩৭ মিটার যা প্রায় ১২ তলা একটি ভবনের সমান। এই প্রবাদপ্রতিম নেতা আধুনিক কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠাতা।
খোলা মাঠে তৈরি করা মূর্তিটিতে হাতের ওপর হাত রেখে ভাবুক ভঙ্গিমায় বসা অবস্থায় দেখা যাচ্ছে মাওকে।
স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে নয় মাসে মূর্তিটি নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে চার লাখ ৬০ হাজার ডলার। প্রায় তিন দশক চীনের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন মাও সে তুং। ১৯৭৬ সালে মৃত্যু পর্যন্ত চীনের নেতৃত্ব দেন এই মহান নেতা।
IMG0
সূত্র: বিবিসি
