৭ কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২২:০৯
পাচারের শিকার সাত বাংলাদেশি কিশোরকে তিন বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা বিজিবির কাছে হস্তান্তর করেছে। এ সময় বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশও উপস্থিত ছিল।
 
এরা হলেন, সাতক্ষীরার রহিশ উদ্দিনের ছেলে জাহিদুল (১৪), ইদ্রিসের ছেলে রহমত আলী (১৩), বাগেরহাটের মহারাজের ছেলে হাফিজুর (১৩), কবিরের ছেলে আরিফ (১৪), যশোরের রশিদের ছেলে আবুল (১৫), হালিমের ছেলে ছাদিক (১৩) ও গোপালগঞ্জের অনিকুলের ছেলে চন্দরকর (১৫)।
 
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফেরত আসা কিশোরদের বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়েছে। তারা কিশোরদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।
 
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর এরিয়া কর্মকর্তা মুহিত হোসেন জানান, বন্দী চুক্তি আইন অনুযারী এসব কিশোরদের ফেরত আনা হয়েছে।