সেনবাগে অগ্নিকাণ্ডে ৮ দোকান ছাই

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২২:৩৩
নোয়াখালীর সেনবাগ উপজেলায় অগ্নিকাণ্ডে আটটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। এতে নগদ পৌন চার লক্ষ টাকাসহ এক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি।
 
স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের হাজনী খাল এলাকার টিটি মার্কেটের একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে বাকি দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। চৌমুহনী থেকে দমকল বাহিনীর একটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু এর আগেই ওই দোকানগুলো পুড়ে যায়।
 
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রেজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।