হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা কেলি রোহর্বাচ সম্পর্কের ইতি ঘটিয়েছেন। কাজের ব্যস্ততার কারণে তাদের এই সম্পর্কের ইতি ঘটেছে বলে পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে।
একটি সূত্র বলেছে, কয়েক মাস ধরেই তাদের সম্পর্ক শেষ করেছেন। তারা খুবই বন্ধুসুলভভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা দুইজনই অনেক বেশি ব্যস্ত। ডিক্যাপ্রিও একটি বড় চলচ্চিত্রে কাজ পেয়েছেন। অন্যদিকে কেলি বিশ্বের নামিদামি সুপারমডেলদের মধ্যে একজন। তাদের মধ্যে তৃতীয়পক্ষের কোনো আগমন ঘটেনি।
এবারের ইংরেজি নববর্ষের পূর্ববর্তী পার্টি আলাদা করেছেন ডিক্যাপ্রিও ও কেলি। ডিক্যাপ্রিও ছিলেন সেন্ট বার্টসে। রোহর্বাচ ছিলেন তার পরিবারের সাথে।
