যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক শো-এ (সিইএস) নতুন ধরণ ও বৈচিত্র্যের পণ্য উদ্বোধনের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ও আকর্ষণীয় হুয়াওয়ে মেইট ৮ স্মার্টফোন উন্মোচিত করে।
শক্তিশালী চিপসেট, উচ্চধারণ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি সংবলিত স্মার্টফোনটিতে রয়েছে দারুণ সব ফিচার। ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি প্রেমীদের জন্য সহায়ক হবে। এছাড়া ক্যামেরাতে নিরাপত্তা ও মালিকানা সত্ত্বের জন্য বিশেষ ইমেজ সেন্সর যা স্মার্টফোন প্রযুক্তিতে সম্পূর্ণ নতুন। এছাড়াও, হুয়ায়ে গুগলের সাথে যৌথভাবে গুগল নেক্সাস ৬পি হ্যান্ডসেটের গোল্ডেন সংস্করণটির উদ্বোধন করেছে।
IMG0
অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে হুয়াওয়ে এম ২ ট্যাবলেট। এছাড়া আরো উন্মোচন করে ২০১৫-এর জুয়েল ও এলিগ্যান্ট স্মার্টওয়াচের নতুন সংস্করণ। বিশ্বজুড়ে নারী গ্রাহকদের আকর্ষণ করতে এ উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠানটি। হুয়াওয়ে টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়াং বলেন, গ্রাহকদের সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে বিশ্বজুড়ে সবার মধ্যে সাড়া জাগাতে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অত্যন্ত দ্রুতগতিতে সারাবিশ্বে হুয়াওয়ে পণ্যের চাহিদা বাড়ছে। বাংলাদেশেও সবার মাঝে আমাদের পণ্যগুলো অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। হুয়াওয়ে বর্তমানে ১৭০টিরও বেশি দেশে নিজেদের পণ্য ও সেবা পরিচালনা করছে।
