মোবাইল ফোনে কলড্রপের জন্য গ্রাহককে ক্ষতিপূরণ দিতে শিগগিরই বিটিআরসির পক্ষ থেকে অপারেটরগুলোকে নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
সরকারের দুই বছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অর্জন নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কতোখানি কলড্রপ হলো, আর কতো মিনিট ফেরত দেয়া হল- বিটিআরসি যেন যথাযথভাবে মনিটরিং করে, সে বিষয়ে নির্দেশনাও দেয়া হবে।’
ভোগান্তিতে থাকা গ্রাহকরা কবে থেকে এই ক্ষতিপূরণ পাবেন জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে বিটিআরসি কাজ করছে, এ বছরের মধ্যেই গ্রাহকরা ক্ষতিপূরণ পেতে শুরু করবেন। বিটিআরসি এ নির্দেশনা দেবে।’
