বিএনপির আক্রোশ দেশের গণতন্ত্রের বিরুদ্ধে: এইচ টি ইমাম

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৬:৩০
 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘বিএনপির আক্রোশ দেশের গণতন্ত্রের বিরুদ্ধে। তারা দেশের উন্নয়ন চায় না। তাদের আন্দোলন বাংলাদেশের যা কিছু ভাল তার বিরুদ্ধে। দেশের জনগণ ভাল থাকবে শিক্ষা ও চিকিত্সায় উন্নত হবে, সমৃদ্ধদেশ গড়ে উঠবে এটা তাদের গাত্রদাহ।’
 
বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ আয়োজিত তথ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের বর্বরোচিত তাণ্ডব ও অগ্নি সন্ত্রাসের উপর এই তথ্য চিত্র প্রদর্শন করা হয়।
 
এইচটি ইমাম বলেন, পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে, তাদের দলের প্রার্থীরাও বিজয়ী হয়েছে। তারপরও তারা পৈশাচিক আচারণ করছে। কেন করছে আমরা ভেবে পাইনা।

খবর বাসসের।