নিজামীর রায়ে প্রতিক্রিয়াহীন বিএনপি

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৭:৩০
 
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসি বহাল রাখার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।
 

বুধবার সকালে নিজামীর চূড়ান্ত রায় ঘোষণার পর বিএনপির প্রতিক্রিয়া কি জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই। এর আগেও জামায়াতের কোনো নেতার ফাঁসির রায়ে প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। নিজ দলের প্রভাবশালী নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের পরও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।