হলিউডে বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে চলচ্চিত্র একটি নিয়মিত বিষয়। সেক্ষেত্রে পিছিয়ে নাই বলিউডও। মহাত্মা গান্ধিকে নিয়ে অনেক আগেই চলচ্চিত্র নির্মাণ করেছে বলিউড। আর সেই ধারাবাহিকতায় এবার বলিউডে নির্মাণ হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক।
কিন্তু এই চরিত্রে কে অভিনয় করছেন তা এখনও নির্ধারিত হয়নি। তবে এমন ভারি একটি চরিত্রে অভিনয়ের জন্য প্রথমেই নির্মাতার মাথায় যে দু'টি নাম আসার কথা তারা হলেন বিজ্ঞ অভিনেতা অমিতাভ বচ্চন ও অনুপম খের। তবে অমিতাভ এবং অনুপম খেরের পাশাপাশি এই চরিত্রে পরেশ রাওয়াল এবং ভিক্টর ব্যানার্জীর নাম দেয়া হয়েছিলো।
চিত্রনাট্য পছন্দ না হওয়ায় পরেশ রাওয়াল অভিনয়ে অস্বীকৃতি জানিয়েছেন। গত দুই বছর আগে থেকেই নরেন্দ্র মোদির জীবনী নিয়ে সিনেমা বানাতে চাইছেন গুজরাটি পরিচালক মিতেশ প্যাটেল। তবে অমিতাভ না অনুপম খের, কে থাকবেন মোদীর চরিত্রে- সেটিই এখন দেখার বিষয়। জানা গেছে, এই বায়োপিকের একটি চরিত্রে সঙ্গীত শিল্পী ও মন্ত্রী বাবুল সুপ্রিয়কে দেখা যেতে পারে।
