সালাম পাঠানের লেখা ও শামীম জামানের পরিচালনায় সম্প্রতি শেষ হয়েছে ‘আমার ইচ্ছে করে না’ শিরোনামের নাটকের শুটিং।
নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ' নাটকটিতে আমার চরিত্রটি বেশ মজার। যদিও এরকম চরিত্রে এর আগেও কাজ করেছি। তবে গল্প বলার ধরণটি ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগবে। '
অভিনেত্রী শখ বলেন, ' খন নাটকের গল্প পড়ে সিধান্ত নেই কাজটি করবো কি না। সেক্ষেত্রে এই নাটকটির গল্প আমার খুবই ভাল লেগেছে। এছাড়া মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় সব সময় আনন্দের। এই কাজটি দেখে দর্শকও আনন্দ পাবে। '
নাটকের গল্পে দেখা যাবে, মোশাররফ করিমের কোন কিছু করতে ইচ্ছে করে না। ভাত খেতে ইচ্ছে করে না, কাজ করতে ইচ্ছা করে না। প্রেম করে কিন্তু বিয়ে করতে ইচ্ছে করে না। বাবা-মা জোর করে শখের সঙ্গে বিয়ে দেয়। এখানেও বিপত্তি। বিয়ে করে মোশাররফ করিমের বউ রেখে ঘর থেকে বের হতে ইচ্ছা করে না। ‘আমার ইচ্ছে করে না’ নামের একটি নাটকে এমনই মজার রোগ হয়েছে অভিনেতা মোশাররফ করিমের।
নাটকটিতে আরও অভিনয় করেছেন আমিনুল হক হেলাল, মনিরা মিঠু, মৌসুমি সরকার প্রমুখ।
